Header Ads

ভালবাসা মরীচিকা নয় ❑ রীনা আক্তার


ভালবাসা মরীচিকা নয়

রীনা আক্তার

ভালবাসার যবনিকায়

যে জীবন হলো নিঃশেষ ধ্বংসের মুখে।

পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে

শেষ হতে আল্লাহ তায়ালার ইশারাতে।

ভালবাসা দিয়ে

এ জীবনকে সাজিয়েছিলে

গল্প আর উপন্যাসের মত,

গল্পের শেষ দৃশ্যে ভালবাসা হলো সমাধীস্থ।

হৃদয়ের স্পন্দন তোমার

থেমে যেতো যে ভালবাসার বিরহে,

দিব্যি সুখে আছ তুমি

রেখেছ শুধু আমায় জীবন্ত সমাধীতে ।

আমার ভালবাসা ছিল অনড়, নশ্বর

যেমন লাইলী- মজনু, শিরি-ফরহাদ,

তুমি তার মাঝে ঢেলে দিলে বিষ

ঢেলে দিলে প্রতারনা আর অবিশ্বাস।

এখনও তোমায় ভালবাসি আমি

করেছ যদিও তুমি ভালবাসার যবনিকা ।

ভাল আমি বাসবোও সারা জীবন কারন

ভালবাসা আমার নয়তো মরীচিকা ।




DOWNLOAD MOBILE PANEL INJECTOR-2/3 


2 comments:

Powered by Blogger.