Header Ads

এমন যদি হত ❑ মমতা পাল


এমন যদি হত

মমতা পাল

❑

আচ্ছা এমন যদি হত

 বসন্তের ঐ পলাশ বনে

   কৃষ্ণচূড়ার ডালে ডালে

     আবীর রাঙা সাত সকালে

      একটু না হয় মাতাল হতাম।

❑

একটা নদী একটা ঘাট

  একটা খোলা মাঠ

   মেঘের দেশে ভেসে ভেসে

    তুমি আমি সঙ্গী হতাম।

❑

এক নিমেষেই হারিয়ে যেতাম

  পরাগপুরে দিন দুপুরে

   পাহাড়ের ঐ চূড়ায় চূড়ায়

    হাত রেখে ঐ দুটো হাতে

      মনের সুখে পাড়ি দিতাম।

❑

মিষ্টি কোন রোদের দিনে

  এক সমুদ্র স্নান সেরে

   কেশগুলো সব উড়িয়ে দিয়ে

    বসন্তসুখ মেখে নিতাম।

❑

জোস্না রাতের একফালি চাঁদ

  রঙ বেরঙের স্বপ্ন মেখে

   দূর থেকে ঐ দূরান্তরে

     পারিজাতের নাগকেশরে

       বাঁচতে যে চাই নতুন করে

       তোমার বুকের মধ্যিখানে

       একবার নয়, বারবার

          হাজার বার

             লক্ষ সুখে।

❑

বাগেরহাট।

No comments

Powered by Blogger.